1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

গ্রীনলাইন পরিবহনের বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর পোস্তগোলা ব্রিজের উপর যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইফুল ইসলাম জুয়েল (৪৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। জুযেলকে গুরুতর আহত অবস্থায় অবস্থায় উদ্ধার করে বেলা পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ইসলাম জুয়েল মাগুরা সদর উপজেলার আজমপুর গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে।বর্তমানে সে রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে বসবাস করতেন।
নিহতের ছোট ভাই সাজ্জাদ হোসেন মোল্লা জানান, জুয়েল মিরপুর এলাকায় থাকত ও সেখানে ঠিকাদারি করতো। স্ত্রী কানিজ ফাতেমা ও দুই মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।
সাজ্জাদ আরও জানান, তিনি নিজেও গ্রাম থেকে আজ (১২ জুলাই) সকালে রুপগঞ্জে শ্বশুর বাড়ি আসেন। সেখান থেকে কিছু খাবার নিয়ে খাবার জুয়েলকে দেয়ার জন্য পোস্তগোলা ব্রিজে যাচ্ছিল আর খাবার নেয়ার জন্য আগে থেকে জুয়েল পোস্তগোলা ব্রিজের উপর দাঁড়িয়ে ছিল। এ সময় গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন জুয়েল। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ(পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

 

/ আহমেদ টিটু

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews