1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২

গাজীপুরের মাঝুখান এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, সকালে পৌনে ৬টার দিকে গাজীপুরের মাঝুখান এলাকায় স্থানীয় ইসমাইলের একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়।স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৭-৮টি ঝুট গুদামে রাখা ঝুট মালামাল, কাপড় ও ঢেউটিন পুড়ে গেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান টঙ্গী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews