1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে পৈত্রিক বসতবাড়ি দখল করার অভিযোগে প্রতিবাদ ও মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

কেরানীগঞ্জে পৈত্রিক বসতবাড়ি দখল করার অভিযোগে প্রতিবাদে মানববন্ধন করেছে  ভুক্তভোগী পরিবার।
রবিবার দুপুরে কদমতলী গোলচত্বর এলাকায় ঘন্টাব্যাপী পরিবারের অর্ধ শতাধিক সদস্য এই মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকার এই বাড়িতে দীর্ঘ ৫০ বছর যাবত আমরা বসবাস করছি, তাছাড়া আদালতে এই সম্পত্তির উপর একটি মামলা ছিল,সেই মামলায়ও আমরা রায় পেয়েছি। এর আগে কখনো এই বাড়ি দখল করতে কেউ আসেনি। রায় পাওয়ার পর মামলায় হেরে ইয়াসিন বাহিনীর জোরপূর্বক বাড়িঘর করার জন্য আমাদের ওপরে হামলা চালিয়েছে।

এ ঘটনায় বিষয় ভুক্তভোগী মোঃ শহিদুল জানান, আমাদের পরিবারের উপর হঠাৎ হামলা হয়। হামলায় আমাদের পরিবারের মহিলা পুরুষসহ একাধিক জনকে মারধর করেছে। এসময় আহত হয় রুনা বেগম,মন্টি বেগম,ওয়াসিম, সালমান,পায়েল বেগম,পলি বেগম, গুরুতর জখম হয়েছে। ইয়াসিনের লোকজন এবিষয়ে কোন বাড়াবাড়ি না করতে হুমকি প্রদান করেন। মারামারির বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি অভিযোগ দায়ের করেছি।

 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইয়াসিন বলেন, ঘটনাটি সঠিক নয় আমি এবং আমার পরিবার এই জমির মূল মালিক আমাদের কাছে সকল কাগজপত্র রয়েছে। একটি মহল আমাদের জমিটি দখল করে রেখেছে। তাদের দখল ছাড়তে বলায় তারা নিজেরা মারামারির ঘটনা ঘটিয়ে আমার ওপর দোষ চালানোর চেষ্টা করছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

বুড়িগঙ্গাটিভি/মোঃ এরশাদ হোসেন

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews