1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

সিংড়ায় ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

সৌরভ সোহরাব,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৭ জুলাই) রাতে সিংড পৌরশহরের কলেজপাড এলাকা থেকে ২ হাজার ৮৫০ লিটার চোলাই মদসহ তাদের গ্রেফতার করা হয।

গ্রেফতারকৃতরা হলেন, মৃত মিছরী লাল এর ছেলে শ্রী বিহারী লাল (৫০) ও শ্রী সুকান্ত, মৃত সুকুমারের ছেলে শ্রী সুব্রত কুমার দাস(৩৫), মৃত মন্টু’র ছেলে শ্রী গুরুদেব(২৬), সরকারপাড়া মহল্লার হযরত আলী মন্ডলের ছেলে মোঃ নরুন্নবী (৫০) ও একই মহল্লার মৃত বয়তুল্লাহ’র ছেলে মোঃ শামীম (৩৮)।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২ এর একটি অপারেশন দল বুধবার রাতে উপজেলার পৌর শহরের কলেজপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ২ হাজার ৮৫০ লিটার চোলাই মদসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। পরে জব্দ করা চোলাইমদ ঘটনাস্থলে ধ্বংস করা হয। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিংড়া থানা অফিসার ইনর্চাজ নুর-এ আলম সিদ্দিকী বলেন,আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews