1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

পালিয়ে থাকা অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২

দীর্ঘ দিন পালিয়ে থাকা অপহরণ মামলার প্রধান আসামি চপল (২১) কে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গত ৯ আগষ্ট ফরিদপুর এবং শরিয়তপুর জেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

জানাগেছে, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন অর-রশিদ (পিপিএম) কর্মস্থল কেরানীগঞ্জ মডেল থানায় এ মাসের ১লা তারিখ যোগদান করেন। যোগদানের পর থানার পুরাতন সকল মামলার ডকেট সমূহ পর্যালচনা শুরু করেন। পরবর্তিতে মডেল থানা মামলা নং ২(০২)২২ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০এর মামলাটি দীর্ঘ দিন মূলতবী থাকায় সে মামলার ঘটনার সাথে জড়িত প্রধান আসামীকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রদান করেন।

কেরানীগঞ্জ মডেল থানার এস আই শরিফ জানান, ওসি স্যারের নির্দেশনায় ফরিদপুর এবং শরিয়তপুর জেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ৯ আগষ্ট আসামি চপল (২১) কে আটক করি। গ্রেপ্তার আসামি চপলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে দোষ স্বীকার করেছে। আজ (১০ আগষ্ট) তাকে বিচারের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews