1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন (ভিডিওসহ)

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

ঢাকার কেরানীগঞ্জে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খানি, মিলাদ মাহফিল ও এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু উপজেলার পাড়া—মহল্লায় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এছাড়া সকাল সাড়ে ১১টায় উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চরাইল স্কুল মাঠে আয়োজিত শোক দিবসের আলোচনা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিনের নেতৃত্বে এ সময় প্রায় দুই হাজার দুস্থ অসহায় পরিবারের মাঝে ৮ কেজি করে চাল বিতরণ করা হয়।

এছাড়া অন্যান্য সংগঠনের মধ্যে আটি বাজার এলাকায় স্থানীয় একটি মাদ্রাসায় কেরানীগঞ্জ মডেল সাব রেজিস্টার অফিসের আয়োজনে কোরআন খানি ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা মডেল সাব রেজিস্টার ওসমান গনি মন্ডলসহ সাব— রেজিস্ট্রার অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অপরদিকে দুপুরে উপজেলার গোলামবাজার এলাকায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ঢাকা জেলা কমিটির আয়োজনে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম, ঢাকা জেলা সভাপতি সজিব আহমেদ রনিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা টিভি/টিটু আহমেদ

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews