1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কলেজ শিক্ষিকার খুনের ঘটনায় গ্রেপ্তার স্বামীর জামিন হয়নি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

নাটোরে প্রেমকরে কলেজ শিক্ষক খায়রুন নাহারের (৪২) মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তার স্বামী মামুন হোসেনকে (২২) কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে শুনানি শেষে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বেলা ১২টার দিকে মামুনকে আদালতে হাজির করা হলে সন্ধ্যা ৬টার দিকে জামিন আবেদনের শুনানি হয়। মামুনের পক্ষে আইনজীবী গোলাম সারোয়ার স্বপন জানান, ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ দুপুরে মামুনকে আদালতে হাজির করে। সন্ধ্যায় মামুনের জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে রোববার এশার নামাজের আগে বাবার বাড়ি এলাকায় আবু বকর সিদ্দিকী কওমি মাদ্রাসা মাঠে জানাজা শেষে খামার নাচকৈড় কবরস্থানে খায়রুন নাহারকে দাফন করা হয়।

এর আগে নাটোর আধুনিক সদর হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসক (আরএমও) সামিউল ইসলাম শান্ত জানিয়েছিলেন, শিক্ষক খায়রুন নাহারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। শ্বাসরোধ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। তারপরও ভিসেরা রিপোর্ট এলে আরও বিস্তারিত জানা যাবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ জানান, কলেজশিক্ষক খায়রুন নাহারের চাচাতো ভাই ছবের উদ্দিন বাদী হয়ে গতকাল রাতে রোববার সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। তবে মামলায় কাউকে অভিযুক্ত করা হয়নি।

ফেসবুক ম্যাসেঞ্জারে ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews