1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

দেশব্যাপী সিরিজ বোমা হামলা দিবসে আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়ন আ.লীগের বিক্ষোভ মিছিল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সন্ধায় গৈলা আওয়ামী লীগ কার্যালয় থেকে নেতা-কর্মীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল গৈলা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে গৈলা দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতা সবুজ আকনের সঞ্চালনায় গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, গৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু,বাকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাস, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক গোলাম নবি সেরনিয়াবাত, যুবলীগসাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত,সাধারন সম্পাদক জাকির হোসেন পাইকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

নাজমুল/বুড়িগঙ্গা টিভি

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews