1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে ফুটপাত দখলদারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

ঢাকার কেরানীগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা দিন জিনজিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফ্যামিলি শপিং মল থেকে জিনজিরা ফেরিঘাট হয়ে নদীর পাড়ের থানাঘাট পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এর আগে জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকুর হোসেন সাকুর কার্যালয়ে ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবাগত অফিস কেরানীগঞ্জ মডেল থানা মামুনুর রশিদ মতবিনিময় করেন।
পরে চেয়ারম্যান অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি টিম ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে রাস্তার দু’পাশের ফুটপাত দখল করা প্রায় শতাধিক অবৈধ ভ্রাম্যমান দোকান উচ্ছেদ করেন।

এ সময় মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ ফুটপাত দখলদারীদের উদ্দেশ্যে বলেন, রাস্তার ফুটপাত জনগণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। এখানে অবৈধ দোকান স্থাপন করে চলাচলে বিঘ্ন করার কোন সুযোগ নেই। আজকে দোকানপাট উচ্ছেদ করে সবাইকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে, যাতে কেউ ফুটপাতে দখল করে দোকানপাট স্থাপন না করে। পরবর্তীতে আবারো কেউ ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাক আহমেদ, মডেল থানার পরিদর্শক (অপারেশন) আশিকুর রহমান, ইউপি সদস্য অহিদুল ইসলাম রাসেল, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন সাকু,রায়হান উদ্দিনসহ সংরক্ষিত মহিলা মেম্বার গন উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews