1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে বাল্য বিয়ে করায় যুবক কারাগারে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

কেরানীগঞ্জ(ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে বাল্যবিবাহ করার অপরাধে এক যুবককে তিন মাসের কারা দন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ মামুন(২১)। সে মডেল থানার জিনজিরার বন্দ ডাকপাড়া গ্রামের   মোঃ মজিবর মিয়ার পূত্র।

আজ বুধবার বিকেল ৩টায় কোনাখোলা উপজেলা পরিষদ এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী মোঃ শরীফ হোসেন জানান,জিনজিরা ইউনিয়নের বন্দ ডাকপাড়া এলাকার মোঃ আবুল বাসারের ১৪ বছরের নাবালিকা মেয়ে মারিয়াকে ফুসলিয়ে নিয়ে কিছুদিন আগে পালিয়ে বিবাহ করে মামুন। এই ঘটনায় মেয়ের বাবা আবুল বাসার কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে বন্দ ডাকপাড়া এলাকা থেকে মেয়ে মারিয়া ও মামুনকে পুলিশ আটক করে । পরে থানা পুলিশ তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে হাজির করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯১৭সনের ব্যাল্য বিবাহ আইনের একটি ধারা মোতাবেক মামুনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন এবং মেয়ে মারিয়াকে তার বাবার হেফাজতে রাখার নির্দেশ দেন।

 

আলমগীর হোসেন/বুড়িগঙ্গা টিভি

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews