1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন  র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান আইজিপি। বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

তবে ভিসার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আইজিপি জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এই শর্ত উল্লেখ করা হয়েছে ভিসা দেওয়ার ক্ষেত্রে।

আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা সরকারি আদেশে বলা হয়, সামিটে অংশ নিতে আগামী ৩০ আগস্ট বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে প্রতিনিধি দলের। তারা দেশে ফিরবেন ৩ সেপ্টেম্বর অথবা নিকটবর্তী সময়ে।

সরকারি নিয়ম অনুযায়ী এই সফরের খরচ পুলিশের জননিরাপত্তা বিভাগ বহন করবে বলে জানানো হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পরেই জিও জারির বিষয়ও উল্লেখ করা হয়েছে।

গত বছরের ১০ ডিসেম্বর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক মহাপরিচালক ও বর্তমান আইজিপি বেনজীর আহমেদসহ র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব বিভাগ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews