1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে বৃহৎ পরিসরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে কালিন্দী ইউনিয়নের চারটি ওয়ার্ডের জনগণের সাথে মতবিনিময় সভা করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

শনিবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী রেড রোজ কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের সার্বিক তত্ত্বাবধানে ও কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহাবুদ্দিন কবিরের সভাপতিত্বে এতে কালন্দি ইউনিয়নের ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সাধারণ বাসিন্দা, জনপ্রতিনিধি ও স্থানীয় মুরুব্বিগণ আলোচনা সভায় অংশগ্রহণ করে।

এ সময় বিট পুলিশিং কি এবং এর মাধ্যমে কিভাবে বিট এলাকার বাসিন্দারা দ্রুত পুলিশি সেবা পেতে পারেন সে বিষয়ে কাউন্সিলিং করা হয়।এছাড়া এলাকায় মাদক,চুরি-ডাকাতি-দস্যুতা ও ছিনতাই কিভাবে কমানো করা যায় এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বিষয়সহ আরো অনেক বিষয় নিয়ে মত বিনিময় হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews