1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কেরানীগঞ্জ থেকে পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

ঢাকার কেরানীগঞ্জ থেকে পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব-১০ মিডিয়া সেল থেকে মঙ্গলবার (৬ই সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী  বন্দডাকপাড়া এলাকা থেকে মোঃ সোহাগ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে  ৪লক্ষ ৮০হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়েছে।
এছাড়া গতকাল (সোমবার) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে আবুল হোসেন(৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩৮ হাজার টাকা মূল্যের ১কেজি ৯শ গ্রাম গাজাসহ আটক করা হয়।
র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে বলে স্বীকার করেছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ ও মডেল থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews