1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

দক্ষিণ কোরিয়ায় চাকুরির সুযোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

প্রতি বছরে এক লাখ বিদেশি শ্রমিক নিতে পারে দক্ষিণ কোরিয়ার শিল্প কারখানাগুলো। বাংলাদেশ থেকে নেয় ২ থেকে আড়াই হাজার কর্মী। কিন্তু এ বছর নেবে দ্বিগুণ। এবার বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার কর্মি নেয়ার কথা বলেছে দেশটি।

প্রতি বছর দুই থেকে আড়াই হাজার কর্মী নেয় দক্ষিণ কোরিয়া। কিন্তু করোনা পরবর্তীতে চাহিদা বাড়ায় নিচ্ছে ৫ হাজার কর্মী। এতে বছরে অন্তত ১৫ কোটি টাকা বেশি রেমিট্যান্স আসবে। দেশটি নিতে চায় আরও বেশি কর্মী, তবে শর্ত দিয়েছে ভাষার দুর্বলতা কাটানোর। তাদের পরামর্শকে গুরুত্বের সাথে নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড- বোয়েসেল।

এদের মাসিক বেতন আড়াই থেকে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত। যেতে হলে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে, জানতে হবে কোরিয়ান ভাষা। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেলের এক লাখ টাকা জামানতসহ খরচ দুই লাখ টাকা।

এইচআরডিকে ইপিএস সেন্টার ইন বাংলাদেশ এর পরিচালক কিম দুং চান জানান, নেপাল থেকে কমিয়ে বাংলাদেশ থেকে বেশি কর্মী নিতে চান। কিন্তু ভাষার দুর্বলতা কাটানোর পরামর্শ দেন তিনি।

অনলাইনে বাছাইকৃত আবেদনকারীদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে। সেটি নিশ্চিত করতে দেশটির ৫ জন বিশেষজ্ঞ ঢাকায় এসেছেন। এতে প্রতারণা বন্ধ হবে বলে জানান দেশটির কর্মকর্তারা।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়েমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড(বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন জানান, ১৪ বছরে দক্ষিণ কোরিয়ায় ২৫ হাজারের বেশি কর্মী পাঠিয়েছে বোয়েসেল। এরা একজনই মধ্যপ্রাচ্যের ২০ জন প্রবাসী কর্মীর সমান রেমিট্যান্স পাঠাতে পারেন। শুধু ২০২১ সালে ১১১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন ইপিএস কর্মীরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews