1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্যিক চুক্তি সই

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরে সম্মত হয়েছে দুই দেশ। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী এই চুক্তি করতে সম্মত হন।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর বাসস্থানের কক্ষে দ্বিপক্ষীয় বৈঠক রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার সাথে এফটিএর চুক্তির ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে সে দেশের প্রধানমন্ত্রী টেকো হুন সেন বিষয়টিতে সম্মত হন।

এ সময় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী তার দেশ থেকে বাংলাদেশে চাল রপ্তানীর ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেন। তিনি কম্বোডিয়ায় কৃষি এবং স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগ করার জন্যও বাংলাদেশকে আমন্ত্রণ জানান।

পরে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সার্বিক সহায়তার আশ্বাস দেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews