1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে নসরুল হামিদ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শনিবার বিকেলে কোন্ডা ইউনিয়নের জাজিরা উচ্চ বিদ্যালয় মাঠে নসরুল হামিদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। থানার পাঁচটি ইউনিয়ন থেকে মোট পাঁচটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় কোন্ডা ইউনিয়ন একাদশ ১-০ গোলের ব্যবধানে শুভাঢ্যা ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে থানার পাঁচটি ইউনিয়ন থেকে পাঁচটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় কোন্ডা ইউনিয়ন একাদশ ১—০ গোলের ব্যবধানে শুভাঢ্যা ইউনিয়ন একাদশকে পরাজিত করে। আগামি ১৪ই অক্টোবর ফাইনাল একই মাঠে অনুষ্ঠিত হবে ।

এ সময় প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, কেরানীগঞ্জে সবচাইতে বেশি অগ্রাধিকার পাবে খেলোয়াড়রা, আর এখান থেকেই তৈরি হবে জাতীয় দলের সব ধরনের খেলোয়াড়।

হামিদ ক্রীড়া ফাউন্ডেশনের পরিচালক  ও ক্রিড়া সংগঠক জাকির আহমেদের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকু,কোন্ডা ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুকসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews