1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জানুয়ারির দলবদলে রিয়াল ছাড়তে পারেন এনদ্রিক, আগ্রহী এসি মিলান ভারতে বিক্ষোভ ঘিরে অভিনেতা ইমরান খান আটক এলপিজির নির্ধারিত দাম শুধু কাগজে-কলমে, ১২ কেজির সিলিন্ডার ২২০০–২৫০০ টাকা নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার

বেসরকারি খাত চাইলে তেল-গ্যাস আমদানি করতে পারবে: নসরুল হামিদ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
নসরুল হামিদ

বেসরকারি খাত চাইলে তেল-গ্যাস আমদানি করতে পারবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এছাড়া আগামী জুনের পর থেকে ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে না সরকার বলেও জানান তিনি।

শনিবার বিদ্যুৎ ভবনে বর্তমান বৈশ্বিক ও বাংলাদেশ প্রেক্ষাপটে জ্বালানি পরিস্থিতি নিয়ে এফইআরবি আয়োজিত সেমিনারে একথা বলেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, তেল-গ্যাস বেসরকারি খাতে উন্মুক্ত করার জন্য সরকার নীতিমালা তৈরি করছে। এ জন্য কিছুটা সময় লাগবে। তবে বেসরকারি খাতে আমদানি করার বিষয়ে একমত তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী বছরের জুনের মধ্যে শেষ হয়ে যাবে, সেগুলোর মেয়াদ আর বাড়ানো হবে না।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম। তিনি বলেন, জ্বলানি চাহিদা মেটানোর জন্য টেকসই উদ্যোগ নেওয়া জরুরি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews