1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জানুয়ারির দলবদলে রিয়াল ছাড়তে পারেন এনদ্রিক, আগ্রহী এসি মিলান ভারতে বিক্ষোভ ঘিরে অভিনেতা ইমরান খান আটক এলপিজির নির্ধারিত দাম শুধু কাগজে-কলমে, ১২ কেজির সিলিন্ডার ২২০০–২৫০০ টাকা নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইন সম্পাদক হলেন ভোলার অশ্রু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতি‌বেদক: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দ্বীপ জেলা ভোলার মাহাবুবুল ইসলাম অশ্রু।

শ‌নিবার (৩ ডি‌সেম্বর ২০২২ইং) ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক শিমুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বির্নিমানের স্বপ্নদ্রষ্টা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প-২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব আপনার সুপ্রভিত পদচারণা প্রশংসনীয়।

আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-আইন সম্পাদক পদে মনোনীত করা হলো।” বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে বিশ্বশান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগমান করবে।”

অশ্রু এ পর্যন্ত সফল ভা‌বে সদ্য সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগ,সাবেক পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগ,সাবেক সহ-সম্পাদক ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগ ,সাবেক সহ-সভাপতি কোতোয়ালী থানা ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিন এর দ্বা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews