1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
প্রতিকি ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ পুলিশ ফাড়ি। এ সময় নিহতের পরনে ছিল জিন্স প্যান্ট ও সাদা ব্লু রংয়ের ফুলহাতা চেক শার্ট। প্রাথমিকভাবে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

বৃহস্পতিবার(৮ই ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জের দোলেশ্বর ঘাটের বিপরীত পার্শ্বে ঢাকা ম্যাচ ফ্যাক্টরী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর রাশেদ জানান, নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তে পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করার চেষ্টা চলছে। ময়না তদন্তের শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বুড়িগঙ্গা টিভি/ টিটু আহমেদ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews