1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ৬ চিকিৎসককে সাময়িক বরখাস্ত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

অনুমতি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত থাকায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ৬ চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব টেলিফোনে স্বাস্থ্য অধিদফতরকে এ নির্দেশনা দেন বলে জানা গেছে।

বরখাস্ত হওয়া চিকিৎসকরা হলেন- মেডিকেল অফিসার ডা. ফারহানা হাসানাত, মেডিকেল অফিসার ডা. উর্মি পারভীন ও মেডিকেল অফিসার ডা. কাওসার উল্লাহ, জুনিয়র কনসালট্যান্ট (এনেসথেসিয়া) ডা. হীরস্ব চন্দ্র রায়, জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. শারমিন হোসেন এবং আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ ফজলুল হক।

প্রসঙ্গত, চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সম্পতি ওই চিকিৎসকদের কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পদায়ন করা হয়। কিন্তু তারা করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে হাসপাতালেই যাননি বলে অভিযোগ উঠে।

এ ব্যাপারে গত ৯ এপ্রিল কুয়েত-মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক বরাবর চিঠি লেখেন। তাতে বলা হয়, উল্লিখিত চিকিৎসকরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্রে সেবা দিচ্ছেন না।

ওই চিঠির প্রেক্ষিতেই আজ শনিবার তাদের সাময়িক বরখাস্ত করা হলো বলে জানা গেছে।

এস,এম,সজল/ব্যতিক্রম নিউজ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews