1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

তামিম গড়লেন অনন্য এক দৃষ্টান্ত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২০

অদৃশ্য ভাইরাস করোনার ভয়াল থাবায় পুরো বিশ্ব আজ অচল। শুরুর দিকে এর ভয়াবহতা বাংলাদেশে না এলেও সময় যতো গড়াচ্ছে বাড়ছে ঝুঁকির মাত্রা। এই পরিস্থিতিতে এগিয়ে আসছেন দেশের ক্রিকেটাররা। সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা তা জানতেও পারছি। কিন্তু তামিম গড়লেন অনন্য এক দৃষ্টান্ত। দরিদ্র অসহায় মানুষদের সাহায্যার্থে গোপনে দান করেছেন দেশসেরা এই ওপেনার।

খবরটি প্রকাশ করেছে দাতব্য সংস্থা ‘ফুটস্টেপস’। তারা জানিয়েছে, বিশাল অংকের দান করেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। যদিও টাকার অংক জানায়নি তারা।

তামিম ব্যক্তিগতভাবে বড় অংকের সাহায্য দেন দাতব্য সংস্থায়। ফুটস্টেপস এই ওপেনারকে ধন্যবাদ দিয়ে বলেছে, ‘তামিম আমাদের করোনার বিরুদ্ধে মিশনে যোগ দিয়েছেন এবং আপনারাও এই মহামারি থেকে বাঁচতে সহায়তা করতে পারেন।’

জানা যায়, এর আগে তামিমের উদ্যোগে জাতীয় দলের ক্রিকেটাররা এক মাসের বেতনের ৫০ ভাগ দান করার সিদ্ধান্ত নেন। টাকার অংকে যা ছিল ২৬ লাখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews