1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ১১ জুয়াড়ি গ্রেফতার।

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পৃথক অভিযানে ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে।

র‌্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৯ এপ্রিল ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক রাত সোয়া দশটার  সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বনগ্রাম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ০৮ জন জুয়ারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আব্দুর রহিম (৪২), ২। মাহাবুবুর রহমান (৫৫), ৩। মোঃ সোহরাব (৫৫), ৪। মোঃ মোস্তফা শেখ (৩৫), ৫। মিনহাজ ফরাজি (৩৫), ৬। রমজান খান (২১), ৭। মোঃ আমান উল্লাহ (৪৬) ও ৮। মোঃ বাবলু (৩৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ১০৪ পিস জুয়া খেলার কার্ড (তাস), ০৭ টি মোবাইল ফোন ও নগদ- ৩,২৩০/- (তিন হাজার দুইশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ আনুমানিক ২৩.০৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুঠিয়া চৌরাস্তা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ০৩ জন জুয়ারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। আমজাদ হোসেন (৫১), ২। মোঃ আব্দুল হালিম (৫৫) ও ৩। মোঃ নাজমুল হক (৪৭) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ৫২ (বায়ান্ন) পিস জুয়া খেলার কার্ড (তাস), ০২ টি মোবাইল ফোন ও নগদ- ৩,০৮০/- (তিন হাজার আশি) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews