1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

আবারো নতুন প্রজাতির ‘রেড কোরাল কুকরি’ সাপ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

উত্তরের জেলা পঞ্চগড়ে তৃতীয়বারের মতো নতুন প্রজাতির আরেকটি ‘রেড কোরাল কুকরি’ সাপ উদ্ধার করা হয়েছে।

২০ এপ্রিল মঙ্গলবার রাতে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দিঘী ইউনিয়নের টুনিরহাট গ্রামে শহিদুজ্জামান শহিদের বাড়িতে সাপটিকে উদ্ধার করা হয়।

আজ বুধবার বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে রাতে সাপটি অবমুক্ত করা হবে বলে দুপুরে বিষয়টি জানিয়েছেন স্থানীয় বন্যপ্রাণী এবং প্রকৃতি ফটোগ্রাফার ফিরোজ আল সাবাহ।

জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির পাশে থাকা বাঁশ বাগান থেকে সাপটি বের হয়ে শহিদুজ্জামান শহিদের বাড়ির আঙ্গিনায় যায়। এসময় বাড়ির লোকজন সাপটিকে দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্থানীয় কয়েকজন ছেলে এসে দেখে রেড কোরাল কুকরি সাপ। পরে তারা অক্ষত অবস্থায় সাপটিকে ধরে শহিদের কাছে রাখে। পরে ফিরোজ আল সাবাহকে খবর দেয়। খবর পেয়ে বুধবার দুপুরে ওই বাড়িতে গিয়ে সাপটি তাদের কাছ থেকে বুঝে নেয় ফিরোজ আল সাবাহ।

তিনি বলেন, ‘সাপটি দিনের বেলা সূর্যের আলো সহ্য করতে পারে না, তাই রাতে তাকে অবমুক্ত করা হবে।’

উল্লেখ্য, প্রথমবারের মতো গত ৭ ফেব্রুয়ারি বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে দ্বিতীয় বারের মতো গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকায় মৃত ও তৃতীয়বার ২০ এপ্রিল টুনিরহাট গ্রামে জীবিত অক্ষত রেড কোরাল কুকরি সাপ উদ্ধার করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews