1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

গাঁজার গাছ উদ্ধারসহ চাষি গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
গাজা গাছসহ চাষী ফয়জার

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় গাঁজার গাছ উদ্ধারসহ চাষি ফয়জার রহমানকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে গাঁজার গাছ উদ্ধার এবং ওই গাঁজা চাষিকে গ্রেফতার করা হয়।

দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে সোপর্দ করা হলে ফয়জার রহমানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্র জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মতি ব্যাপারীর ছেলে ফয়জার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরের পাশে লাগানো গাঁজা গাছটি উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় এসআই মামুনুর রশীদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews