1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
সংগৃহীত ছবি

ঢাকার গুলশানে এক তরুণীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

মামলার প্রেক্ষিতে পুলিশ আবেদন করলে মঙ্গলবার এ আদেশ দেয় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত।

নিহত মোসারাত জাহান মুনিয়ার সুরতহাল প্রতিবেদনে গলার বাম পাশে অর্ধচন্দ্রাকৃতি গভীর দাগ পাওয়ার কথা উল্লেখ করেছে পুলিশ। এদিকে, ময়নাতদন্ত শেষে মুনিয়ার মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যায় তার স্বজনেরা।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে উচ্চ মাধ্যমিকের ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদনে তরুণীর গলার বাম পাশে গভীর কালো দাগের কথা উল্লেখ আছে। পুলিশের প্রাথমিক ধারনা তরুণীকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে, এমন আলামতও পাওয়া যায়। মৃত্যুর কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তরুণীর ওপর বিষপ্রয়োগ বা ধর্ষণের কোন ঘটনা ঘটেছে কিনা, তা জানতে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে ভিসেরা পরীক্ষা করা হচ্ছে ।

এ ঘটনার পর গুলশান থানায় মুনিয়ার বোনের দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে আবেদন করে পুলিশ। শুনানির পর বিদেশযাত্রার ওপর ঢাকা মুখ্য মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান নিষেধাজ্ঞা দেন। ৩০ এপ্রিলের মধ্যে মামলার প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয় আদালত।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews