1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

টিকা গ্রহণকারীদের ৯৮ শতাংশের দেহেই অ্যান্টিবডি: গবেষণা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

 

যারা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন তাদের মধ্যে ৯৮ শতাংশের দেহে অ্যান্টিবডি পাওয়া গেছে। জানাগেছে, তরুণ ও করোনা আক্রান্তদের মধ্যে এর পরিমাণ বেশি। টীকা গ্রহন করা রকম ৫০০ জনের ওপর জরিপে দেখা গেছে করোনা আক্রান্ত হয়েছে মাত্র সাতজন। এছাড়া তাদের জটিলতাও কম হয়েছে। এসব তথ্য পাওয়া গেছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের এক চিকিৎসকের গবেষণায় ।

দেশে এযাবত করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছেন ৫৮ লাখেরও বেশি মানুষ। কিন্তু এ টিকা কতটা সুরক্ষা দিতে পারে সেটা জানতে গবেষণা করেন ডা. আশরাফুল হক।

ডা.হক ৩৬০ পুরুষ ও ১৪০ নারীর ওপর গবেষণা চালিয়েছেন তিনি। যাদের ৬০ শতাংশের বছর ১৮ থেকে ৪০ বছর। আর ৪১ থেকে ষাটের ঊর্ধ্বে ৪০ শতাংশের। গবেষণায়, প্রথম ডোজ টিকা নেয়ার ২৮ দিন পর বয়স্কদের চেয়ে তরুণদের দেহে বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে।

শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্ল্যাষ্টিক ইনস্টিটিউটের গবেষক ও সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক জানান, যারা অপেক্ষাকৃত তরুণ তাদের দেহে বেশি অ্যান্টিবডি তৈরির প্রবণতা বেশি। আসলে ভ্যাকসিন গ্রহণকারী সবার দেহে ভারো কাজ করেছে।

গবেষনায় দেখা গেছে ১ম ডোজ টিকা নেয়া ৫০০ জনের মধ্যে মাত্র ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে তাদের কোন জটিলতা তৈরি হয়নি। গবেষণায় আরো দেখা গেছে, এক ডোজের চেয়ে দুই ডোজ টিকা নেয়া ব্যক্তিদের দেহে বেশি পরিমাণ অ্যান্ডিবডি তৈরি হয়েছে।

সারাদেশে চলছে করোনার দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম। প্রথম ডোজে এ পর্যন্ত করোনা টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫ লাখ ৭৯ হাজার মানুষ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews