1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

তাসকিনের জোড়া আঘাতে স্বস্তি টাইগার শিবিরে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
সংগৃহীত ছবি

অবশেষে নাগাল পাওয়া গেল সোনার হরিণ উইকেটের। ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে তাসকিন ও তাইজুল উইকেট তুলে নিয়ে, ব্রেক থ্রু এনে দিয়েছে টাইগারদের। ক্যান্ডির এমন উইকেটেই জোড়া সাফল্যে সকাল রাঙালেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বাংলার বুকে এনে দিয়েছেন স্বস্তি। ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

অনেক সময় ক্ষেপনের পর দ্বিতীয় দিনের প্রথম সেশনের শেষ দিকে জোড়া আঘাত হানেন তাসকিন। এদিকে ১ উইকেটে ২৯১ রান নিয়ে, দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে দুই লংকান ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ও ওশাদা ফার্নান্দো। দলীয় ৩১৩ রানে তাসকিনের বলে আউট হন থিরিমান্নে। পরে ম্যাথিউস নেমেও বেশিক্ষণ টিকতে পারেননি। তাসকিনের বলে কট বিহাইন্ড হয়ে মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন।

উইকেটে টিকতে দেননি অ্যাঞ্জেলো ম্যাথুসকে (৫) বেশিক্ষণ । অফস্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লেগে চলে যায় লিটন দাসের গ্লাভসে। কিছুক্ষণ পরই ধনাঞ্জয়া ডি সিলভাকে (২) সাজঘরে পাঠান তাইজুল ইসলাম।

পাল্লেকেলে স্টেডিয়ামে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য তিনটি। শেষ ২১ রানে পড়েছে ওই দুটিই। ওসাধা ফার্নান্দো ফিফটি পেরিয়ে অপরাজিত রয়েছেন ৬৫ রানে। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৩৫ রান।

আগের ম্যাচে সেঞ্চুরি করা ধনঞ্জয়াকে ২ রানে আউট করেন তাইজুল। দুই ওপেনারের সেঞ্চুরিতে প্রথম দিন দাপট ছিল শ্রীলঙ্কার।দ্বিতীয় দিনে টাইগারদের বোলিং তোপে বড় সংগ্রহের পথে হোঁচট খেলো লঙ্কানরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews