1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

মায়ের মৃতদেহের কাছেই দুদিন ছিল শিশুটি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
ছবি সংগৃহীত

মায়ের মৃতদেহের পাশেই পড়েছিল শিশুটি। দুদিনে কিছু মুখে পড়েনি তার। ক্ষুধায় নির্জীব হয়ে এসেছিল তার দেহ। অথচ করোনার ভয়ে কাছে যেতেও সাহস করেননি প্রতিবেশীদের কেউ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ঘর থেকে দুর্গন্ধ বেরিয়ে আসলে বাড়ির মালিক পুলিশকে ফোন দেন। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পুনের কাছে পিপড়ি-চিঞ্চওয়াড়িতে। মহামারিতে অসংখ্য মর্মান্তিক ঘটনার মধ্যে এটি একটি। ২৬ এপ্রিল সোমবার দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে। তখন ওই নারীর মরদেহ দেখতে পায়। পাশে তার শিশু। শনিবার তার মৃত্যু হয়েছিল বলে ধরে নেওয়া হচ্ছে। এতে দেখা যায় দুদিন ধরে কোনো ধরনের খাবার কিংবা পানি ছাড়াই বেঁচে আছে শিশুটি।

খবরে বলা হয়, উদ্ধারের পর প্রতিবেশীদের কেউ তাকে কোলো নিতেও এগিয়ে আসেনি। তাকে বুকে নেওয়ার বদলে পিছনে সরে গিয়েছেন সবাই। অবশেষে পুলিশ কর্মকর্তা শুশীলা গাবহালি ও রেখা ওয়েজ তার দায়িত্ব নেন। শুশীলা বলেন, আমার আরও দুটি সন্তান আছে। একটির বয়স আট, অন্যটি ছয় বছর বয়সী। এই শিশুটিকেও আমার নিজের সন্তান বলে মনে হচ্ছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, শিশুটি অলৌকিক সুন্দর। তাকে ডাক্তার দেখানোর সময় তার শরীরে কিছুটা জ্বর ছিল। পরে সরকারি হাসপাতালে তাকে করোনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তার করোনার ফল নেগেটিভ এসেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews