র্যাবের বিশেষ অভিযানে নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জে আনুমানিক ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের চোরাচালানকৃত শাড়ী ও লেহেঙ্গাসহ ১ জন গ্রেফতার, কাভার্ডভ্যান জব্দ করেছে র্যাব-১০।
গত ০৪ মে মঙ্গলবার, বিকাল পৌনে ৪টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১ কোটি ২১ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন রং ও ব্রান্ডের চোরাচালানকৃত বিদেশি শাড়ী ও ৪ লক্ষ ৫৬ হাজার টাকা মূল্যের বিভিন্নি মডেলর বিদেশি লেহেঙ্গাসহ সর্বমোট ১ লক্ষ ২৫ লক্ষ ৮৫ হাজার টাকার চোরাইকৃত বিদেশি শাড়ী ও লেহেঙ্গাসহ ১ জন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবুল কালাম (২৭) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে চোরাচালানকৃত শাড়ী ও ল্যাহেঙ্গা পরিবহনে ব্যবহৃত ১ টি কাভার্ডভ্যান, ৩ মোবাইল ফোন, নগদ- এগার হাজার সাতশত আঁশি টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার শাড়ী চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন দেশ হতে চোরাচালান এর মাধ্যমে শাড়ী ও লেহেঙ্গা সংগ্রহ করে নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।