1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরাণীগঞ্জে শিশু ধর্ষনের শিকার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
কেরাণীগঞ্জে ১০ বছরের ভাসমান শিশু ধর্ষনের শিকার হয়েছে। কেরাণীগঞ্জের মডেল থানাধীন জিনজিরার বন্দ ডাকপাড়া এলাকায় মনির মেম্বারের ভাড়াটিয়া ভাড়াতে শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে। ধর্ষিতা শিশু জানান, সে ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় থাকে। লোভ দেখিয়ে শুক্রবার ভোরে হালিম ফকির এর ছেলে টাইগার সিদ্দিক (৩৪) ভাসমান শিশুটিকে ভিক্টোরিয়া পার্ক থেকে কেরাণীগঞ্জের বন্দ ডাকপাড়া মনির হোসেন ওরফে মেম্বারের ভাড়াটিয়া বাড়ীতে নিয়ে আসে। পরে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষন করে। ধর্ষনের পরে শিশুটিকে মারধর করে পালিয়ে যায় ধর্ষক। পাশের ঘরের চাঁন মিয়া নামের এক ভাড়াটিয়া মেয়েটিকে উদ্ধার করে তার ঘরে নিয়ে যায়। গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১০ এর কোম্পানী কমান্ডার মেজর ওবায়দুর রহমানের নেতৃত্বে শুক্রবার বিকাল ৪টায় মনির মেম্বারের বাসা থেকে ধর্ষিত শিশুটিকে উদ্ধার করে। র‌্যাব-১০ এর কোম্পানী কমান্ডার মেজর ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করি। শিশুটিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে ধর্ষক পালিয়ে গেছে। তবে যত দ্রুত সম্ভব ধর্ষককে আইনের আওতায় আনা হবে। ধর্ষকের  নামে আরও একাধিক মামলা রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews