1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১

রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৮ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার ৩ জুন সকাল সাড়ে ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আক্তারুজ্জামান ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ঢাকা নুর বেকারীকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, মায়ের দোয়া বেকারী ও কনফেকসনারীকে এক লক্ষ, মরনিং ফুড ফেক্টরীকে এক লক্ষ, মজিদ বেকারীকে এক লক্ষ, মিম বেকারী এক লক্ষ, বনলতা বেকারীকে এক লক্ষ পঞ্চাশ হাজার , নিউ প্রোটিন বেকারীকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও কর্নফুলি বেকারীকে পঁচিশ হাজার করে সর্বমোট আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা জরিমানা প্রদান করেন।

বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews