1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে হেলে পরেছে চার তলা ভবন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় হেলে পরেছে চার তলা ভবন

ঢাকার কেরানীগঞ্জে চার তলা ভবন হেলে পড়েছে পাশের একটি ছয়তলা ভবনের সাথে।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া রসুলবাগ মডেলটাউন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন দ্রুত ছুটে গিয়ে ভবনে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে ভবনটিকে সিলগালা করে দেয়া হয়।

জানা গেছে, প্রায় ১০ বছর আগে ভবনটি তৈরী করেন মো. মোক্তার হোসেন নামের এক ব্যক্তি। ভবনটিতে ৫টি পরিবার বসবাস করতো। প্রথমে তিন তলা করার পর বাকি একতলা তৈরী করেন বছর খানেক আগে। এখানকার বেশীরভাগ বহুতল ভবনগুলো কোন প্রকার ইঞ্জিনিয়ারের প্লান বা নকসা ছাড়াই তৈরী করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মডেল থানা পুলিশের একটি টিম। মডেল থানার ওসি আ.ছালাম জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। যাহাতে কেউ কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আমরা ভবনটিতে বসবাস করা সকলকে নিরাপদে সরে যেতে সহায়তা করেছি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, প্রাথমিকভাবে ভবনের বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়াসহ ভবনটিকে সিলগালা করে দেয়া হয়েছে। ভবনটি উপজেলা প্রসাশনের ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা নিরিক্ষা শেষে ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় ভবন মালিক মো. মোক্তার হোসেন কে ঘটনাস্থলে পাওয়া যায়নি।#

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews