1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে গোপনাঙ্গ কাটার ঘটনায় নারী গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১
পুলিশের হাতে আটক প্রিয়া

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা এলাকার রতন নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে আলাদা করে দেয়ার ঘটনায় প্রিয়া ওরফে তানজিলা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রোববার এঘটনায় বাদী হয়ে রতনের স্ত্রী মুক্তা বেগম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ওই নারীকে রোববার দুপুরে আগানগরের কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
স্ত্রী মুক্তা বেগম জানায়, রতন ঢাকার নবাবপুর থানার বংশাল এলাকার বাসিন্দা। বর্তমানে তারা পরিবারসহ আমবাগিচা রাব্বির বাড়ীতে ভাড়া থাকেন।

গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝাউবাড়ী এলাকায় প্রিয়ার বাসায় ডেকে নেয়। পরে রাতে রতন ঘুমিয়ে পরলে তার গোপনাঙ্গ ধারালো চাকু দিয়ে কেটে আলাদা করা হয়।

জানা গেছে, রতন একজন নেশাগ্রস্থ ব্যক্তি । রতন এবং ওই নারীর সাথে ৫-৬ বছর যাবৎ অবৈধ সম্পর্ক ছিলো। এদিকে রতন প্রিয়াকে বিয়ে করার কথা বলেও মুক্তা নামের আরেক মেয়েকে বিয়ে করে ঘর সংসার করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার দিবাগত রাতে রতনকে কৌশলে প্রিয়া তার বাসায় নেয়। নেশাগ্রস্থ রতন গভীর রাতে ঘুমিয়ে পরলে প্রিয়ার কাছে থাকা ধারালো চাকু দিয়ে গোপনাঙ্গ কেটে আলাদা করে দেয়। পরে প্রিয়া সেখান থেকে সরে পরে।

রতন তার স্ত্রী মুক্তাকে ফোন করে। পরে বাড়ীর লোকজন এসে রতনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ জানান, রতনের গোপনাঙ্গ কাটার বিষয় তার স্ত্রী মুক্তা বেগম আজ থানায় একটি মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে অভিযুক্ত প্রিয়া আক্তার তানজিলাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি প্রিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোপনাঙ্গ কাটার কথা স্বীকার করেছে। তবে এ কাজে তার সাথে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews