1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

দোহারে পদ্মানদী থেকে অস্ত্রসহ ৭ ডাকাত আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১
দোহারে আটককৃত ডাকাত

ঢাকার দোহারের পদ্মা নদীতে অভিযান চালিয়ে সাত ডাকাতকে আটক করেছে কুতুবপুর নৌ-পুলিশের সদস্যরা।

সোমবার (২১ জুন) সকাল দশটার দিকে স্থানীয়দের সহায়তায় উপজেলার চরপুরুলিয়া পদ্মানদী থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃত ডাকাতরা হলেন, দোহারের মুকসুদপুরের হাসিরচর এলাকার সামছু শেখের ছেলে হৃদয় শেখ (১৯), দুবলী গ্রামের শুক্কুর মোল্লার ছেলে কাউছার মোল্লা (২২), ধিতপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে জাকির হোসেন (২৫), মৌড়া গ্রামের নুর ইসলামের ছেলে মো. সেলিম (৩০), কেরানীগঞ্জের কলাতিয়ার ছামছুল হকের ছেলে লিমন হক (২৪), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মানিক হোসেন ও নববাগঞ্জ উপজেলার বারুয়াখালীর রতনপুরের কলিমউদ্দিনের ছেলে এবাদুল (৩০)।

জানা যায়, সোমবার সকালে পদ্মা নদীর দোহারের চরপুরুলিয়া এলাকায় ডাকাতির সময় স্থানীয়দের সহযোগীতায় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার, পিস্তল ও দেশীয় অস্ত্র সহ ৭ জনকে আটক করে নৌ-পুলিশ। দোহার কুতুবপুর নৌপুলিশের ইনচার্জ শামছুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ডাকাতদলের কাছ থেকে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews