1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

কেরানীগঞ্জে নির্মানাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া আটিপাড়া এলাকায় নির্মানাধীন ৫ তলা ভবনের ৪ তলা থেকে পরে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম মহসিন সিকদার(৩৫)।

সোমবার (১২ জুলাই) সকালে ওই এলাকায় জনৈক রবিন মেম্বারের নির্মানাধীন ভবন থেকে  পড়ে সে মারা যায়।

নিহত মহসিনের পিতা আব্দুল খালেক শিকদার। সে বরিশাল জেলার কাজিরহাট থানার জয়নগর এলাকার বাসিন্দা। দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন বরইতলা এলাকায় শাহ আলমের বাড়িতে ভাড়া বসবাস করতো।

এঘটনায় নির্মানাধীন বাড়ির মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকা থাকি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। ঠিকাদার বলতে পারবে কি হয়েছে।

ঠিকাদার আলাউদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, ওই শ্রমিক মাথা ঘুরে ৪ তালা থেকে নীচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা গেছে।

নিহতের ঘটনায়  দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ প্রাপ্তির জন্য তারা আবেদন করেছে। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ক্রমে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews