1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ডিআইজির বাড়িতে নকল সার কারখানা,ভেঙ্গে দিলেন ইউএনও

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
ছবিঃ প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে মেঘনা ফার্টিলাইজার কারখানায় অভিযান চালিয়ে অর্ধশত কোটি টাকার মুল্যের ভেজাল সার ও নকল কিটনাশক সহ কৃষিউপকরণ জব্দ করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হযরতপুর ইউনিয়নের আলীপুরে এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ । এ সময় সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর ডেপুটি ডাইরেক্টর কৃষিবিদ রফিকুল ইসলাম ভূইয়াবাংলাদেশ ক্রপ প্রটেকশনিএ্যাসেশিয়েশন চেয়ারম্যান এম.সাইদুজ্জামানসহ কর্মকর্তারা।

সাইদুর রহমান খান নামে এক ব্যাক্তি এই প্রতিষ্ঠানটির মালিক হলেও মিজান নামের এক ডিআইজি এর পৃষ্ঠোপষকতা করেন  বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এ কারখানায় দেশের সব নাম করা ব্রান্ডের কীটনাশক ও দেশের দামী ব্রান্ডের সার তৈরী করা হত। এলাকাবাসী মো. মোসলেম জানায় ,দীর্ঘ আট বছর যাবত কারখানাটি চলমান রয়েছে। তারা এসময় ধরে এ কাখানায় নকল সার ও কীটনাশক তৈরী করে আসছেন।

জজ মিয়া নামের এক মাটি ব্যবসায়ী জানান, কারখানায় গাজীপুর অঞ্চলের লালমাটি ট্রাকে কওে কেরানীগঞ্জের এই কারখানায় সরবারাহ করেন তিনি। আর এই লাল মাটি দিয়ে তৈরী হয় টিএসপি সারসহ নানান ব্রান্ডের সার। এছাড়া রং মিশিয়ে বানানো হয় যত ব্রান্ডের কীটনাশক।

শেষে কারখানাটির বিভিন্ন অংশ গুড়িয়ে দেয় প্রসাশন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews