1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বাবার চেহারার সাথে মিল না থাকায় শিশু সন্তানকে হত্যা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
ঘাতক বাবা বাদল মিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বাবার চেহারার সাথে মিল না থাকায় শিশু সন্তানকে হত্যা করে শিশুটির বাবা। শিশুটির নাম সায়মন(৯)। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল। পাষন্ড বাবার নাম বাদল মিয়া। ঘটনাটি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের নদ্দাপাড়া গ্রামে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, বাদলের ছেলের সাথে তার চেহারার মিল না থাকায় সন্দেহের কারণে  ছেলেকে খুন করেছে।

জানা গেছে, গত শনিবার সকালে বাদল মিয়া তার ছেলে সায়মনকে জমিতে ঘাস কাটতে নিয়ে যাবার কথা বলে  বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে যায়। পরে ধান ক্ষেতে  সায়মনকে গলা কেটে হত্যা করে তার মরদেহ ফেলে আসে।

এর পরে ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে বাদল মিয়া বাড়িতে এসে সায়মনকে খোঁজার নাটক শুরু করেন। একপর্যায়ে পরিবারের লোকজনকে নিয়ে বাদল মিয়া ধান ক্ষেত থেকে গলাকাটা অবস্থায় শিশু সায়মনের মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ শিশুর মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।
এসময় বাবা বাদলের কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ জিজ্ঞাসাবাদের তাকে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলামের কাছে শিশু সন্তানকে হত্যার কথা ১৬১ ধারায় স্বীকার করেন।

আজ রোববার (২৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে শিশুর বাবা বাদল ১৬৪ ধারায় শিশু সায়মনকে হত্যার কথা স্বীকার করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews