1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

হেলেনা জাহাঙ্গীর ৪ মামলায় ১৪ দিনের রিমান্ডে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া নেত্রী হেলেনা জাহাঙ্গীরের পৃথক চার মামলায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত।

৩রা আগস্ট মঙ্গলবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান ও নিভানা খায়ের জেসি’র পৃথক আদালত তাকে এ রিমান্ডে নেয়ার আদেশ দেন।

এর আগে গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদক, বিশেষ ক্ষমতা, বন্যপ্রাণী সংরক্ষণ আইন এবং পল্লবী থানার প্রতারণা ও টেলিযোগাযোগ আইনের পৃথক চার মামলায় ২৯দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ।

সম্প্রতি সময় ফেসবুকে মন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের নিয়ে কটুক্তি করে আলোচনায় আসেন আওয়ামী লীগের উপকমিটি থেকে অব্যাহতি দেয়া নেত্রী হেলেনা জাহাঙ্গীর।

গত শুক্রবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিনের রিমান্ডে ছিলেন হেলেনা জাহাঙ্গীর।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews