1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

লঞ্চের কেবিন থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

সদরঘাট লঞ্চ থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার ঢাকা সদরঘাট এলাকায় বরিশাল থেকে আসা এমভি পারাবাত ১২ নামের লঞ্চের ৩১২ নং কেবিন থেকে অজ্ঞাত এক হিন্দু নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে দশটার দিকে কেবিনের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় সদরঘাট নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে । পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ (মিডফোর্ট) মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

লঞ্চসূত্রে জানা গেছে, পারাবাত-১২ লঞ্চটি গত শনিবার (২৮ আগস্ট) রাতে বরিশাল থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে আসে। এর আগে আনোয়ার নামের এক ব্যক্তি লঞ্চের কেবিনটি বুকিং করে। পরে সে কেবিনে অজ্ঞাত ওই নারী যাত্রী হিসেবে আরোহণ করে। রাত দশটার দিকে খাবার শেষ করে ভেতর থেকে কেবিনের দরজা বন্ধ করে দেয় । লঞ্চের সিসি ক্যামেরায় দেখা যায় যে,ওই নারী লঞ্চে ওঠার সময় এক বৃদ্ধ লোক তার সাথে রয়েছে। কেবিনে পৌছে দিয়ে সে আবার নেমে যায়।

সদরঘাট নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সকালে পারাবাত লঞ্চ থেকে খবর পাই যে লঞ্চের কেবিনের ভিতর এক নারীর লাশ ঝুলছে। পরে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্(মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে নাম পরিচয় জানা য়ায়নি। কেবিনটি যে মোবাইল নাম্বারে বুকিং করা হয়েছিল সেটি এখন বন্ধ রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews