1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের শোক দিবস পালন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

কেরানীগঞ্জ মডেল থানা ও ইস্পাহানী কলেজ ছাত্রলীগের উদ্যোগে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দুস্থ অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

মঙ্গলবার কাল সাড়ে ১০ টায় কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইস্পাহানি ডিগ্রী কলেজ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সোহরাব হোসেন খোকন, ঢাকা জেলা আওয়ামীলীগের সদস্য এম. এ গফুর, ঢাকা জেলা পরিষদের সদস্য, ঢাকা জেলা আওয়ামী যুব মহিলা লীগের আহবায়ক শিলারা ইসলাম, তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, বাস্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ আশকর আলী, শাক্তা ইউপি চেয়ারম্যান হাজি মোঃ সালাউদ্দিন লিটন, কাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তাহের আলী, কালিন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ মোজাম্মেল হোসেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews