1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

শ্বশুরবাড়ি থেকে যৌতুকের চাপ সহ্য না করতে পেরে গৃহবধূর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ যৌতুকের দাবিতে মেয়েকে বাবার বাড়ি ফেরত পাঠানোয় রাগে অভিমানে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঐশী পাল(১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঐশী পাল কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর গ্রামের বাসিন্দা ইসলামপুরের এক কাপড়ের দোকানের কর্মচারী বংশী পালের মেয়ে। স্বামী রাজীব মন্ডলের বাড়ি পুরান ঢাকার তাঁতীবাজার এর ১৯নং সুধান দাস লেন, সে পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী।

মঙ্গলবার সন্ধ্যায় রুহিতপুর বাজার এর পার্শ্ববর্তী বংশী পালের বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

নিহতের পিতা বংশী পাল জানান, গত ১৪ই জুলাই আনুষ্ঠানিকভাবে ৫ লক্ষ টাকা নগদ ও ১০ ভরি স্বর্ণালংকার পণ দিয়ে মেয়েকে রাজিবের মন্ডলের সাথে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর এক মাস পর্যন্ত মেয়ে শ্বশুরবাড়িতে ভালই ছিল। গত কয়েকদিন আগে হঠাৎই রাজীবের ছোট ভাই মেয়েকে আমার বাসায় নিয়ে এসে বলে মেয়ে কিছুদিন আপনার বাসায় থাকবে। কয়েকদিন থাকার পরে মেয়ে স্বামীর সাথে ফোনে কথা বলে তাকে নিয়ে যেতে বললে সে আরো ২০ লক্ষ টাকা যৌতুক দাবি করে অন্যথায় তাকে আর শ্বশুরবাড়িতে ফেরত নেয়া হবে না বলে জানায়। এরপর মেয়ে অভিমান করে মঙ্গলবার সন্ধ্যায় তার ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আমি রাজীব মন্ডল ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু সালাম মিয়া জানান, পরিবারের কাছ থেকে আত্মহত্যা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি সুরতহাল শেষে ময়নাতদন্ত যুদ্ধ মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews