1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জ ‘বিজনেস প্লাটফর্ম’ গ্রুপ এর নারী উদ্যোক্তাদের মিলনমেলা (ভিডিও)

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ
করোনাকালীন সময়ে নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং নতুন উদ্যেক্তা তৈরী করার লক্ষে কেরানীগঞ্জ ‘বিজনেস প্লাটফর্ম’ গ্রুপ এর উদ্যোগে ২ শতাধিক নারী উদ্যোক্তাকে নিয়ে মিলনমেলা করা হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার কলাতিয়া এলাকায় একটি রিসোর্টে এ মিলনমেলা আয়োজন করে গ্রুপটি।

এসময় এক আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন নারী উদ্যেক্তা করোনাকালীন সময়ে তাদের সংকটের মাঝে সফল হওয়ার গল্প শোনান। নতুন উদ্যোক্তাদের তৈরী করা বিভিন্ন পণ্য কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোক্তাদের মাঝে বিক্রি করা যায় সে বিষয় নিয়েও আলোচনা  হয়।

দেশে প্রথম করোনা ভাইরাসের শুরু থেকে প্রায় ২বছর ধরে গড়ে ওঠা গ্রুপটিতে এখন ৭ হাজারের অধিক সদস্য রয়েছে। প্রতিনিয়ত এখানে নতুন সদস্য যোগ দিয়ে তাদের সমস্যা ও সমাধানের কথা তুলে ধরছেন।
অনুষ্ঠানে রিয়াজ আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ নারী উদ্যোক্তা ও গ্রুপ এডমিন নাহিদা ভূঁইয়া ও আহমাদুল হাসান শুভ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থত ছিলেন ডাঃ হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার জহির আরিফ ও আয়াতউল্লাহ চৌধুরী সায়মন ।

অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র’র মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews