1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

মাঘের বিকালে বৃষ্টির হানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
ছবিঃ সংগৃহীত

বুধবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘে ঢাকা। বিকেল ৪টা থেকে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। সোয়া ৪টার দিকে নামে মুষলধারে। আর তাতেই শীতকালে যেন আষাঢ়ের দেখা মিললো। মাঘ মাসের বিকেলে এই মুষলধারে বৃষ্টিতে দুর্ভোগে পড়েন অফিসফেরতরা।

তবে, এই বৃষ্টির পর শীতের তীব্রতা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তরাঞ্চলে মৃদু বা হালকা শৈতপ্রবাহের পূর্বাভাস দেয়া হয়েছে। এদিকে ফেব্রুয়ারিতে দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছেন সংস্থাটি।

আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, এই সময়ে এমন বৃষ্টি অস্বাভাবিক। দুয়েক দিনের মধ্যে বৃষ্টি পরিস্থিতি কেটে যাবে। সাথে তামপাত্রাও কমবে। বইতে পারে মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ। তবে ফেব্রুয়ারিতে দিনের তাপামাত্রা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ।

এদিকে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৯ দশমিক ৮ আর সর্বোচ্চ চট্টগ্রামের সন্দীপে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews