1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

রিয়াজের শশুর তার কানের ১ইঞ্চি উপরে গুলি করেন|| buriganga tv

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

গতকাল ফেসবুক লাইভে এসে নিজ বাসায় আত্মহত্যা করা রিয়াজের শ্বশুর আবু মহসিন খানের (৫৯) মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক এই প্রতিবেদন তৈরি করেছেন।

সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার দিনগত রাত সোয়া ৯টার দিকে ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসার ৫/এ নম্বর নিজ ফ্ল্যাটের ডাইনিং রুমের চেয়ারে বসে বেসরকারি একটি এনপিবি পিস্তল (যার নম্বর ARH-87564 এবং লাইসেন্স নম্বর 75/4/2018) দিয়ে মাথার ডানপাশের কানের এক ইঞ্চি ওপরে গুলি করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এরপরও মৃত্যুর সঠিক কারণ নির্ণয় হওয়া একান্ত আবশ্যক মনে হওয়ায় মরদেহে ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২ ফেব্রয়ারি ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের পাশে বেশ কিছু নোট পেয়েছে পুলিশ। সেগুলো আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে।

ওই নোটগুলোর মধ্যে ছিল একটি সুইসাইড নোটও। তাতে লেখা রয়েছে, ‘ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমার সঙ্গে অনেকের লেনদেন ছিল। কিন্তু তারা টাকা দেয়নি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews