1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

শ্রীপুরে ফলের গুদাম আগুনে পুড়ে ছাই

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতাঃ
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় আগুনে মেহেদী ফল ভান্ডার নামের একটি ফলের গুদাম পুড়ে গেছে। এতে কোন হতাতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে দিকে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার শ্রীপুর—মাওনা সড়কে এ আগুনের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ক্ষয়—ক্ষতি পরিমাণ জানা যায়নি।

শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ যুবক নিহত

গুদাম মালিক মনির হোসেন জানান, বেলা সাড়ে তিনটার দিকে গুদামের পেছনে অংশে আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়। মুহুর্তেই আগুন গুদামের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। এসময় গুদামে থাকা খেজুরসহ বিভিন্ন ফল পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে গুদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews