1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অপহরণের ৬দিন পর মাদ্রাসা ছাত্র উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
ছবি- বুড়িগঙ্গা টিভি
ঢাকাঃ ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছয়দিন আগে অপহরণ হওয়া আরাফাত হোসেন সাকিব(১৪) নামের এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এসময় অপহরণ চক্রের সাথে জড়িত আয়েশা বেগম ওরফে মুনিরা (৩২) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত সাকিব বরিশালের বাকেরগঞ্জ থানার দুধল গ্রামের হুমায়ূন কবিরের ছেলে।
রবিবার (২৭ফেব্রুয়ারী) দুপুরে নৌ-পুলিশের (ঢাকা জেলা) পুলিশ সুপার ফরিদুল ইসলাম সদরঘাট নৌ পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান,গত (২০ফেব্রুয়ারী) রবিবার অপহৃত সাকিব বরিশাল থেকে গাজীপুরের মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বরিশাল থেকে এডভেঞ্চার-৯ লঞ্চের মাধ্যমে ঢাকা সদরঘাট আসলে নিখোঁজ হয়। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিখোঁজ সাকিবের মামা একটি ডাইরি করেন। পরবর্তীতে অজ্ঞাত মুঠোফোন নাম্বার থেকে সাকিবের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে সদরঘাট নৌ থানায় বিষয়টি জানানো হলে গুরুত্ব সহকারে তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় সদরঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ কাইয়ুম সরদারের নেতৃত্বে একটি টিম ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে অপহরণকারী চক্রের নারী সদস্য আয়েশা ওরফে মুনিরা আক্তার (৩২) কে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণ চক্রের মূল হোতা ( মুনিরার স্বামী) মহব্বতের পিছু নেয় পুলিশ। পুলিশ পিছু নিয়েছে এমনটা টের পেয়ে এক পর্যায়ে মহব্বত অপহৃত সাকিবকে গাজীপুর জেলার গাজিপুরা বাস স্ট্যান্ড নামক এলাকায় ফেলে পালিয়ে যায়। এরপর পুলিশ সেখান থেকে অপ্রকৃতস্থ অবস্থায় আজ (রবিবার) সকালে সাকিবকে উদ্ধার করে।
এসপি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে এটি একটি অপহরণকারীচক্র। এ চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews