1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কোরবানীর গোসত নিতে গিয়ে শিশু নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে কোরবানীর গোশত আনতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে আকাশ (১২) নামের এক শিশু নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহত আকাশের পিতার নাম ঠাণ্ডু মিয়া, সে পেশায় একজন রিকশাচালক ও চুনকুটিয়া নাজিরেরবাগ চেয়ারম্যান বাড়ি এলাকার দিবামিয়ার বাড়ির ভাড়াটিয়া।

মঙ্গলবার (১২ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা সংলগ্ন ঝিলমিল হাসপাতালের বিপরীতে আবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল মিয়া এ বছর কোরবানীতে নয়টি গরু কিনে (১২ই জুলাই) মঙ্গলবার সকালে জবাই করে। পরবর্তীতে বিকাল তিনটার দিকে মাংস দেওয়ার জন্য বাড়ির প্রধান গেট খুলে সবাইকে ভিতরের ঢুকাতে গেলে সেখানে হুড়োহুড়িতে পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হয়। আহতদের সেখান থেকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে সেখানে আকাশের মৃত্যু হয় এছাড়াও আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে নিশ্চিত হওয়া গেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান বলেন, পদদলিত হওয়ার ঘটনায় একজনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে , তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews