1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

পদ্মা সেতুতে উল্টে গেল মিনি ট্রাক, নিহত ২

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২

পদ্মা সেতুর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে মিনি ট্রাক উল্টে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১০টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাউসার (৩০) ও রাজু (৪০)। তারা এরা ঘটনাস্থলেই মারা যান। নিহতদের বাড়ি শরীয়তপুর জেলায়। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ) সুমন দেব জানান, এ ধরনের একটা ঘটনার কথা তিনি শুনেছেন। মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারের সামনে একটি দুর্ঘটনা ঘটেছে। তবে কতজন মারা গেছেন তা এখনো জানতে পারেননি।

শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান জানান,পদ্মা সেতুতে দুর্ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। তবে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews