1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

কোনো উদ্যোগই কমাতে পারেনী চালের দাম

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
ছবি সংগৃহীত

রাজধানীর বাজারে এখনো চড়া চালের দামে। সরকার আমদানির অনুমতি দিলেও কোনো প্রভাব নেই বাজারে। এদিকে, বাজারে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে ইলিশের দাম। কাঁচামরিচের দাম বেড়ে কেজিতে গুনতে হচ্ছে ১৮০ টাকা। তবে কিছুটা স্বস্তি মিলছে সবজিতে।

চালের বাজার স্বাভাবিক রাখতে ১০ লাখ টন চাল আমদানির ঘোষণা দেয় খাদ্য মন্ত্রণালয়। এর কোনো প্রভাব পড়েনি বাজারে। চাল কিনতে হচ্ছে আগের মতো বেশি দামে।

মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে। মিনিকেটের কেজি মানভেদ ৬৭ থেকে ৭০ টাকা আর নাজিরশাইলের কেজি ৮০ টাকা। অনুমতি নেয়া ব্যবসায়ীরা এখনো আমদানিতে আগ্রহী নয় বলে জানান খুচরা বিক্রেতারা। বাড়তি দামে চাল কিনতে তাই নাভিশ্বাস ক্রেতাদের।

মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বেশ কয়েকদিন। বাজারে তাই সরবরাহ বেড়েছে ইলিশের। এতে কিছুটা কমেছে দাম। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশের কেজি ৯৫০ টাকা আর এক কেজির বেশি আকারের দাম ১৩০০ টাকা।

এদিকে চড়া কাঁচামরিচের দাম। এক কেজি কিনতে হচ্ছে ১৮০ টাকায়। কেজিতে ৫ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। তবে অন্যান্য সবজি কেনা যাচ্ছে গড়ে ৫০ টাকার মধ্যে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews