1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে ৩৫ কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করা হয়েছে।

সোমবার(২০শে ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিমের নেতৃত্বে ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল(দক্ষিণ) এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে শুভাঢ্যা মৌজা এলাকার ছয়টি দাগে প্রায় সাড়ে সাত একর সরকারি পরিত্যাক্ত জমি উদ্ধার করে সীমানা পিলারসহ সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়। এতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি),  আমেনা মারজান জানান,   উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

একই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ ফয়সল বিন করিম জানান, “আজ শুভাঢ্যা মৌজায় ৬টি দাগে মোট ৭.৫০ একর খাস জমি উদ্ধার করে সরকারের দখলে আনয়ন করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরকারি খাস জমি উদ্ধারে কোন ছাড় দেয়া হবে না।”

এসময় আরও উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর কানুনগো এ কে এম আমিনুল ইসলাম, সার্ভেয়ার মোঃ জহিরুল ইসলাম,  মোহাম্মদ কামাল আনোয়ার,  মোঃ আব্দুল মজিদ, নাজির কাম ক্যাশিয়ার জনাব সোহেল রানা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব রনজিৎ চন্দ্র নাথ প্রমুখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews